সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩১°আংশিক মেঘলাআর্দ্রতা ৬০%বাতাস ৬ কিমি/ঘ

বর্ষায় চাষের জমিতে ড্রাম সিডার যন্ত্র ব্যবহারের সুবিধা

লাগাতার বৃষ্টি ও জল জমে চাষের জমি প্রায় নষ্ট হয়ে যায়। এমনকি নষ্ট হয়ে যায় বীজতলাও। এগুলি পুনরায় তৈরী করাও বেশ কষ্টসাধ্য। ফলত, চাষীদের মাথায় হাত পরে যায়। তাই কৃষি বিজ্ঞানীদের

লাগাতার বৃষ্টি ও জল জমে চাষের জমি প্রায় নষ্ট হয়ে যায়। এমনকি নষ্ট হয়ে যায় বীজতলাও। এগুলি পুনরায় তৈরী করাও বেশ কষ্টসাধ্য। ফলত, চাষীদের মাথায় হাত পরে যায়। তাই কৃষি বিজ্ঞানীদের আবিষ্কার “ড্রাম সিডার” যন্ত্র এরম অবস্থায় কৃষকদের সহায়তা করার একমাত্র পন্থা। এই যন্ত্রের মাধ্যমে নতুন করে বীজতলা তৈরী করা যায়।

ড্রাম সিডার প্লাস্টিকের তৈরি ছয়টি ড্রাম বিশিষ্ট একটি আধুনিক কৃষি বপণ যন্ত্র। প্লাস্টিকের তৈরি ড্রামগুলো ২.৩ মিটার প্রশস্ত লোহার দন্ডে পরপর সাজানো থাকে। লোহার দন্ডের দুপ্রান্তে প্লাস্টিকের তৈরি দুটি চাকা এবং যন্ত্রটি টানার জন্য একটি হাতল যুক্ত থকে। প্রতিটি ড্রামের দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার এবং ব্যাস ৫৫ সেন্টিমিটার এবং এর দু’প্রান্তে ২০ সেন্টিমিটার দূরত্বে দুসারি ছিদ্র আছে। প্রয়োজনে রাবারের তৈরি সংযুক্ত বেল্টের সাহায্যে এক সারি ছিদ্র বন্ধ রাখা যায়।

এ যন্ত্রের সাহায্যে কাদা মাটিতে অঙ্কুরিত বীজ সারি করে সরাসরি বপণ করা যায়। ফলে আলাদা করে আর বীজতলা তৈরি, চারা উত্তোলন ও রোপণ করতে হয় না | যার ফলে শ্রম ও উৎপাদন ব্যয় অনেকটা কমে যায় | এই প্রযুক্তির মাধ্যমে ধান ও অন্যান্য সব্জি চাষ (vegetables cultivation) সহজে করা যায় | এই যন্ত্রের মাধ্যমে ধানের বীজ বপণ করলে বীজের পরিমাণ ৩০ শতাংশ কম লাগে। সারিবদ্ধ ও সার্বিক ঘনত্ব অনুযায়ী বীজ বপণের কারণে জমিতে নিড়ানিসহ অন্যান্য পরিচর্যা অনেক সহজ হয় এবং রোগপোকার উপদ্রপ কম হওয়ায় ফসলের ফলন গড়ে ২০- ২৫ শতাংশ বৃদ্ধি পায়। সর্বোপরি, এই যন্ত্র হালকা হওয়ায় সহজেই বহনযোগ্য | ১ জন লোক ঘণ্টায় অন্তত ১ বিঘা জমিতে বীজ বপণ করতে পারে।

ড্রাম সিডার যন্ত্রে বীজ বপণ করলে আগাছা দমন সহজ হয়। আগাছা দমনের জন্য আগাছানাশকও ব্যবহার করা যেতে পারে। জমিতে কম জল দাঁড়ানো থাকা অবস্থায় আগাছানাশক প্রয়োগ করতে হবে এবং পরের ৩-৫ দিন অবশ্যই হালকা জল রাখতে হবে | যে জমিতে আগাছা কম হয় সেখানেই ড্রাম সিডার পদ্ধতি ব্যবহার করাই ভালো এবং আগাছা বেশি হলে পরিষ্কার করা জরুরি |

নিজস্ব প্রতিনিধিদা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

অর্ধেক ডিজেলে চলবে স্প্রেয়ার: অ্যাগ্রিফ্যাকের হাইব্রিড প্রযুক্তির নমুনা

নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানটি অ্যাগ্রোটেকনিক হল্যান্ড মেলায় ৮০ কিলোওয়াট-ঘণ্টা ব্যাটারির ডিজেল-বিদ্যুৎ ভ্যানগার্ড ৫৫ দেখাচ্ছে; এক বছরের পরীক্ষায় প্রায় ৫০ শতাংশ ডিজেল সাশ্রয়ের ইঙ্গিত।

Future Farming৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

গমের স্ক্যাব রোগ দমনে ড্রোন স্প্রে মাটির স্প্রেয়ারের সমান কার্যকর: নর্থ ডাকোটার পরীক্ষা

প্রাথমিক ফলে, একরে ৫ গ্যালন দেওয়া হাইলিও ড্রোনে ফিউজেরিয়াম হেড ব্লাইট সূচক নেমেছে ২.৫০ শতাংশে, একরে ১৫ গ্যালনের মাটির স্প্রেয়ারে ২.৮৩ শতাংশে; ভেজা জমিতে ফুল ফোটার সময় ড্রোন বিকল্প হতে পারে।

Farms.com৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

স্যাটেলাইট ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সমস্যার জমি আগে চিনিয়ে দেবে সিনজেন্টার নতুন প্রযুক্তি

কৃষি উপকরণ বিক্রেতাদের জন্য সিনজেন্টার 'ক্রপওয়াইজ এক্সপ্লোরার' আগের ফলনের তথ্য, মৌসুমের ফসলের তথ্য ও স্যাটেলাইট ছবি মিলিয়ে অস্বাভাবিকতা শনাক্ত করে, সাপ্তাহিক এনডিভিআই প্রতিবেদন ও এআই সারসংক্ষেপ দেয়।

ক্রপলাইফ৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)