সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

কুকুর শিকার করতে গিয়ে উল্টো ধরাশায়ী লেপার্ড, ভিডিও ভাইরাল

এ যেন উলটপুরাণ! শিকার করতে গিয়ে উল্টো নিজেরই প্রাণ নিয়ে টানাটানি পড়লো লেপার্ডের। কুকুরের হামলায় গুরুতর আহত হয়ে কোনোমতে প্রাণে বাঁচলো হিংস্র প্রাণীটি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরিবেশ

এ যেন উলটপুরাণ! শিকার করতে গিয়ে উল্টো নিজেরই প্রাণ নিয়ে টানাটানি পড়লো লেপার্ডের। কুকুরের হামলায় গুরুতর আহত হয়ে কোনোমতে প্রাণে বাঁচলো হিংস্র প্রাণীটি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের হরিদ্বারে। কুকুরের হামলায় গুরুতর আহত ওই লেপার্ডকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে স্থানীয় বন দপ্তর।

আরও পড়ুন>>

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তায় থাকা কুকুরের লোভে জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে মাঝে মধ্যেই হানা দেয় লেপার্ড। সেভাবেই সম্প্রতি হরিদ্বারের একটি ডেইরি ফার্মে ঢুকে পড়েছিল একটি লেপার্ড। কিন্তু তার ফল হয় বিপরীত।

खूंखार तेंदुए पर भारी पड़ गए 2 कुत्ते, खदेड़ कर डेरी फॉर्म में कैद किया. रात भर दुबक कर बचायी जान. वीडियो #हरिद्वार के बहादराबाद इलाके के किशनपुर गांव का. #Viralvideo pic.twitter.com/GSu3ngfw8u

ভেতরে একটি নয়, ছিল দুটি বড়সড় আকারের কুকুর। লেপার্ড হামলা চালাতেই শুরু হয় দু'পক্ষের লড়াই।

কুকুর ও লেপার্ডের গর্জন শুনে বাইরে বেরিয়ে আসেন ডেয়ারি ফার্মের মালিক অমিত চৌহান। সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে তিনি খবর দেন বন দপ্তরে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দু'দিক থেকে দুটি কুকুরের আক্রমণে রীতিমতো ধরাশায়ী অবস্থা লেপার্ডের। গুরুতর জখম অবস্থায় শেষ পর্যন্ত সেটিকে উদ্ধার করেন বন দপ্তরের কর্মকর্তারা।

প্রসঙ্গত, দেখতে একই ধরনের হলেও জাগুয়ার, লেপার্ড ও চিতা কিন্তু এক নয়। অনেকেই এদের সবাইকে চিতাবাঘ বলে মনে করেন। কিন্তু এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।

তিনটি প্রাণির গায়ের লোমে কালো ছোপ দেখে সহজেই তাদের আলাদা করা যায়। তাছাড়া এদের শরীরের আকৃতি দেখেও পার্থক্য করা যায়। জাগুয়ারের মাথা বেশ বড় ও প্রশস্ত। লেপার্ডের মাথা মধ্যম আকৃতির। সেই তুলনায় চিতার মাথা বেশ ছোট।

সূত্র: সংবাদ প্রতিদিনকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

আবাদি জমির মাত্র ১২ শতাংশে বিশ্বের অর্ধেক ক্ষুদ্র কৃষকই ২০৫০-এ বাড়তি ১৫০ কোটি মানুষের খাদ্য জোগাতে পারেন: নতুন বই

‘হোল আর্থ ফার্মিং’ বইয়ে হাইতির স্মলহোল্ডার ফার্মার্স অ্যালায়েন্সের সহপ্রতিষ্ঠাতা হিউ লক (Hugh Locke) যুক্তি দিয়েছেন, গ্লোবাল সাউথের ৪৭ কোটি ৫০ লাখ ক্ষুদ্র খামারের প্রায় ২৪ কোটিকে পুনরুৎপাদনশীল কৃষি ও কৃষিবনায়নে নিলে ২০৫০ সালের বাড়তি খাদ্যচাহিদার পুরোটা মেটানো যাবে, মাটি ফিরবে, আর বছরে ০.৭২ গিগ

ডাউন টু আর্থ২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

রেকর্ড শক্তিশালী এল নিনো আসছে, তবু অস্ট্রেলিয়ায় খরা অনিবার্য নয়: আবহাওয়া ব্যুরো

মডেল বলছে চলতি এল নিনো ১৯৮২–৮৩-কে ছাড়িয়ে যেতে পারে, মধ্য প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি ওপরে উঠতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার ব্যুরো অব মিটিওরোলজির ব্যাখ্যা, আপাতত নিরপেক্ষ ভারত মহাসাগর দ্বিমেরু, উষ্ণ সাগর ও দীর্ঘমেয়াদি উষ্ণায়নও বসন্ত-গ্রীষ্ম গড়ে দেবে; জলাধা

Beef Central২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()