সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

৩০ প্রজাতির দেশি-বিদেশি আম গাছে লাভবান রাশেদ

চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত জায়গায় ৩০ প্রজাতির দেশি-বিদেশি আম গাছ রোপণ করে লাভবান হয়েছেন মো. রাশেদ। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ৫ একর জমিতে আম চাষ করে গ্রামীণ অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে চলেছেন তিনি। গত বছর আম বিক্রি করে সুবিধা করতে না পারলেও চলতি বছর অনেক লাভবান হয়েছেন রাশেদ।

ফল

চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত জায়গায় ৩০ প্রজাতির দেশি-বিদেশি আম গাছ রোপণ করে লাভবান হয়েছেন মো. রাশেদ। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ৫ একর জমিতে আম চাষ করে গ্রামীণ অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে চলেছেন তিনি। গত বছর আম বিক্রি করে সুবিধা করতে না পারলেও চলতি বছর অনেক লাভবান হয়েছেন রাশেদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, বারৈয়াঢালা, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের বিভিন্ন স্থানে বিভিন্ন জাতের আম চাষ করে আসছে কৃষক পরিবার। তার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হয়েছে বাঁশবাড়িয়া, ভাটিয়ারী, কুমিরা ও সীতাকুণ্ড পৌরসভার চন্দ্রনাথ পাহাড় এলাকায়। এবার আমের ফলন অনেক ভালো হয়েছে। এসব আম সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে পাইকারি দরে কিনে নিচ্ছেন পাইকাররা।

কৃষক মো. রাশেদ বলেন, 'আমার চাষ করা বাগানের আমে কোনো ফরমালিন নেই। এভাবে বিষমুক্ত আম চাষ করে আসছি প্রায় ১৩ বছর ধরে। ২০১১ সাল থেকেই মূলত আম চাষ শুরু করেছি। আমার বাগানে কিউজাই, ব্যানানা, ফজলি, হাঁড়িভাঙা, বারি-৪, দিশারি, রাংগোয়সহ অন্তত ৩০ প্রজাতির আম আছে।'

আরও পড়ুন

তিনি বলেন, 'দেশের বিভিন্ন স্থান থেকে জাতগুলো সংগ্রহ করেছি। পুরো পাহাড়ের পাদদেশে আম গাছ লাগানো হয়েছে। আগে থেকেই ইচ্ছে ছিল নিজে চাষ করে ফরমালিন ও বিষমুক্ত আম খাওয়ার। সেই ইচ্ছে পূরণ হয়েছে। এখন আর ইচ্ছে নয়, বাঁশবাড়িয়া থেকে প্রত্যন্ত অঞ্চলে আমার উৎপাদিত দেশি-বিদেশি আম যাচ্ছে। এ পর্যন্ত ৩ লাখ টাকার আম বিক্রি করেছি। আরও ৬-৭ লাখ টাকার আম বিক্রি করতে পারবো।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ বলেন, 'বাঁশবাড়িয়ার রাশেদ ভাই আম চাষে সফল হয়েছেন। তার দেখাদেখি অনেকে আগ্রহী হচ্ছেন। সীতাকুণ্ডে উৎপাদিত কাঁচা আম ইতালিতে রপ্তানি হয়েছে। এখানকার পাহাড়ি মাটি খুবই উর্বর। পাহাড়ের পাদদেশে আম চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। আধুনিক পদ্ধতিতে চাষ করা গেলে বিভিন্ন প্রজাতির ফলের উৎপাদন ভালো হবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()