সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

৩০ মণের ‘কালা চাঁন’, বিক্রি হবে ১২ লাখে

ব্রাহমা জাতের ষাঁড়। ওজন আনুমানিক ৩০ মণ। কপালে চাঁদের মতো একটি দাগ থাকায় এর মালিক আদর করে নাম রেখেছেন 'কালা চাঁন'। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

লাইভস্টক

ব্রাহমা জাতের ষাঁড়। ওজন আনুমানিক ৩০ মণ। কপালে চাঁদের মতো একটি দাগ থাকায় এর মালিক আদর করে নাম রেখেছেন 'কালা চাঁন'। ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

চার বছর তিন মাস ধরে ষাঁড়টি লালন-পালন করছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পোর্ট লিংক এলাকার যুবক লাভলু।

লাভলু জানান, চাকরির পাশাপাশি তিনি ষাঁড়টির দেখাশোনা করেন। তার অনুপস্থিতিতে স্ত্রী এর পরিচর্যা করেন। কিন্তু ষাঁড়টি যতই বড় হচ্ছে ততই তাকে নিয়ন্ত্রণ করা কষ্ট হচ্ছে। ষাঁড়টির দেখভালের জন্য চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। বর্তমানে এর পেছনে দৈনিক খরচ ৭০০-৮০০ টাকা।

তিনি বলেন, 'চাকরি ছেড়ে দেওয়ার পর সাংসারিক দৈনন্দিন চাহিদা মেটাতে কষ্ট হচ্ছে। যে কারণে দুটি গাভি রেখে দুটি মহিষ ও দুটি গরু বিক্রি করে দিয়েছি। ষাঁড়টি উপযুক্ত দামে বিক্রি করতে পারলে একটি গরুর খামার দেবো।'

স্থানীয় যুবক সাইফুল ইসলাম বলেন, ষাঁড়টি দেখতে খুবই সুন্দর। আমার জানা মতে সীতাকুন্ডের মধ্যে এটি সবচেয়ে বড় গরু।

সাইমুর নামের আরেকজন বলেন, 'লাভলু পরিবারের সদস্যদের চেয়ে বেশি যত্ন নেন ষাঁড়টির। উপযুক্ত দামে এটি বিক্রি করতে পারলে তার একটি খামার দেওয়ার ইচ্ছা আছে। ১২ লাখ টাকা দাম পেলে তিনি বিক্রি করবেন বলছেন।'

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()