সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

৩০ মণের ‘হিরো আলম’ বিক্রি হবে ২৫ লাখে

সিদ্ধিরগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুরহাট। ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠসহ উপজেলার বিভিন্ন হাটে খামারিরা কোরবানির পশু নিয়ে আসছেন।

লাইভস্টক

সিদ্ধিরগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুরহাট। ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠসহ উপজেলার বিভিন্ন হাটে খামারিরা কোরবানির পশু নিয়ে আসছেন।

ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে 'হিরো আলম' নামের ৩০ মণের একটি গরু নিয়ে নিয়মিত হইচই শুরু হয়েছে। গরুটি একপলক দেখতে প্রতিদিন ক্রেতা-দর্শনার্থীরা হাটে ভিড় করছেন। ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করছেন কেউ কেউ। অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুটির দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। গরুটি লম্বায় সাড়ে ১০ ফুট উচ্চতায় ৬ ফুট। কালো-সাদা রঙ্গের হিরো আলমের প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে খৈল, ভুসি, সবুজ ঘাস।

নামকরণের বিষয়ে গরুর মালিক কাউসার রহমান বলেন, দীর্ঘদিন ধরে হিরো আলমের ভক্ত। তাই আমার প্রিয় গরুটির নাম হিরো আলম রেখেছি। চার বছর ধরে এ গরুটি লালনপালন করেছি। গরুটি দৈনিক ১২০০-১৫০০ টাকার খাবার খেয়ে থাকে।

আরও পড়ুন: কুরবানির পশু জবাই করার নিয়ম-পদ্ধতি ও দোয়া

তিনি বলেন, প্রথম থেকে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি ভালো দামেই গরুটি বিক্রি করতে পারবো। এখন পর্যন্ত হিরো আলমের সর্বোচ্চ দাম ১৩ লাখ টাকা উঠেছে। আরেকটু দাম পেলেই গরুটি বিক্রি করে দিবো।

হাটের ইজারাদার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম জানান, দূর-দূরান্ত থেকে আমাদের হাটে প্রায় ৪ হাজার কোরবানির পশু এসেছে। তবে এবার হাটের ইজারাদার পেতে দেরি হওয়ায় আমাদের হাটটিতে কোরবানির পশুর সংখ্যা এবার কিছুটা কম। আশা করছি নির্ধারিত সময়ের আগেই সব গরু বিক্রি হয়ে যাবে। ক্রেতাদের আকর্ষণ করতে বিক্রেতারা তাদের পালিত গরুগুলোর নানা আকর্ষণীয় নাম দিচ্ছে।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার জানান, এবার জেলায় এক লাখ পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এখানে চাহিদার তুলনায় বেশি গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। এবার উপজেলার ৯টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি হাটেরই খোঁজ খবর রাখা হচ্ছে।

RIRরাশেদুল ইসলাম রাজু/আর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()