সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

২০ কেজি ওজনের ছাগল গিলে খেলো ৫০ কেজির অজগর, পরে সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় ১৮ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৫০ কেজি।

লাইভস্টক

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় ১৮ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৫০ কেজি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অজগরটি স্থানীয় সোহরাব ফরাজীর প্রায় ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলে। পরে গ্রামবাসী, কমিউনিটি প্যাট্রল গ্রুপের (সিপিজি) সদস্য, বন বিভাগ ও ওয়াইল্ড টিমের যৌথ চেষ্টায় সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগরটি তার শখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। ছাগলটি হারানোয় আমার খুব আর্থিক ক্ষতি হলো।

সিপিজি সদস্য ছগির সরদার বলেন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বড় একটি অজগর সাপ একটি ছাগল গিলে ফেলেছে। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ খুবই আন্তরিক।

নাহিদ ফরাজী/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()