সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

১ টাকায় গরুর মাংস দেবেন ইলিশ নিয়ে বিপাকে পড়া সেই এমপি প্রার্থী

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে পড়া ফরিদপুর-৪ আসনের সেই স্বতন্ত্র এমপি প্রার্থী এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে মাওলানা রায়হান জামিল নামের ওই প্রার্থীর গরুর মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার ফেসবুকে ভাইরাল হয়েছে।

মৎস্য

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে পড়া ফরিদপুর-৪ আসনের সেই স্বতন্ত্র এমপি প্রার্থী এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে মাওলানা রায়হান জামিল নামের ওই প্রার্থীর গরুর মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার ফেসবুকে ভাইরাল হয়েছে।

পোস্টারে দেখা যায়, ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিলের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ টাকায় এক কেজি গরুর মাংস দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল বলেন, ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক টাকায় গরুর মাংস বিতরণ করবো। যাদের এই মাংস দেওয়া হবে তাদের তালিকা করে টোকেন দেওয়া হয়েছে। ১০০ জন অসহায়-দরিদ্র মানুষদের তালিকা করে এরইমধ্যে টোকেন দেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাওলানা রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()