মৎস্য১ টাকায় গরুর মাংস দেবেন ইলিশ নিয়ে বিপাকে পড়া সেই এমপি প্রার্থী
১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে পড়া ফরিদপুর-৪ আসনের সেই স্বতন্ত্র এমপি প্রার্থী এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাটানো হয়েছে মাওলানা রায়হান জামিল নামের ওই প্রার্থীর গরুর মাংস বিতরণের পোস্টার। পাশাপাশি এ ধরনের একটি পোস্টার ফেসবুকে ভাইরাল হয়েছে।
