ফসলখাদ্যের জমি নয়, চর-লবণাক্ত-খরাপ্রবণ জমিতে তুলা চাষ বাড়ানোর নির্দেশ কৃষিমন্ত্রীর
বিশ্ব তুলা দিবসের সেমিনারে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল উৎপাদনের লক্ষ্যে বছরভিত্তিক এলাকা ও কৃষকের হিসাবসহ মহাপরিকল্পনা চেয়েছেন; রঙিন তুলার সম্ভাবনাও যাচাই করতে বলেছেন।
