স্বাস্থ্য
দেশীয় সাপে ‘বেশি কার্যকর’ হবে দেশের তৈরি অ্যান্টিভেনম
প্রতি বছর সর্পদংশনে আক্রান্ত হন দেশের প্রায় চার লাখ মানুষ। মারা যান সাড়ে সাত হাজারের বেশি। অথচ দেশে তৈরি হয় না সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। ভারত থেকে আমদানি করা এই প্রতিষেধকও বাংলাদেশের সব প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে সমান কার্যকর নয়। এতে চিকিৎসায় তৈরি হচ্ছে জটিলতা।
