মৎস্যমুরগির দোকান থেকে নিশি বক উদ্ধার, রাতে অবমুক্ত
পটুয়াখালীর কুয়াকাটায় আহত নিশি বক (Black-crowned Night Heron) উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা। শনিবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর মৎস্য বন্দরের একটি মুরগির দোকান থেকে অসুস্থ অবস্থায় আটকে রাখা পাখিটিকে উদ্ধার করা হয়।












