পরিবেশকামড়ের পরও রাসেলস ভাইপার ধরে বাড়ি নিয়ে গেলেন যুবক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও ভয়ংকর বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার মেঘনা নদীর পাড় থেকে সাপ উদ্ধারের সময় এক যুবক কামড় খেয়ে আহত হয়েছেন। কামড়ের পরও তিনি সাপটি ধরে পলিথিন ব্যাগে ভরে বাড়িতে নিয়ে আসেন।












