ফলগাছ থেকে লিচু পেড়ে কক্ষে কক্ষে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি কক্ষে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বেলা ২টায় সবার কক্ষে লিচু পৌঁছে দিতে দেখা যায় হল সংসদের নেতাদের। এসময় উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মো. তাজুল ইসলাম।












