স্বাস্থ্যচিকিৎসার খরচে আর্থিক চাপে ৪২ শতাংশ মানুষ, এক বছরে দরিদ্র হয়েছে ৭২ লাখ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা বলছে, ২০২২ সালে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়েছে, আর শুধু এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
