মৎস্যমাছ-পশুখাদ্যে ট্যানারির বিষাক্ত বর্জ্য, বন্ধে হচ্ছে নির্দেশিকা
মাছ ও পশুখাদ্যে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধ হচ্ছে না। বিধি-বিধান থাকলেও অসাধু ব্যবসায়ীদের মৎস্য ও পশুখাদ্যে প্রাণিজ আমিষের উৎস হিসেবে ট্যানারির বর্জ্য ব্যবহার থেকে বিরত রাখা যাচ্ছে না। তাই মাছ ও পশুখাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণের বিষয়ে তদারকি জোরদারে একটি নির্দেশিকা করতে যাচ্ছে সরকার।
