মৎস্যপটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৫ স্তরের নিরাপত্তা, ড্রোনে পর্যবেক্ষণ
পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ সংরক্ষণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি ড্রোন ক্যামেরা। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ ফাঁড়ি, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও থানা পুলিশের সমন্বয়ে চলছে কঠোর অভিযান।







