সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলারসহ ৩১ জেলে আটক

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার মাছ শিকার করছিল। এ নিষেধাজ্ঞা অমান্য করায় ওই দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মৎস্য

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও নদীতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার মাছ শিকার করছিল। এ নিষেধাজ্ঞা অমান্য করায় ওই দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পায়রা বন্দরের জেটিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনীর বানৌজা শহিদ আখতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লে. মো. মোসিউল ইসলাম।

তিনি জানান, ১৪ অক্টোবর নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিত টহল দিচ্ছিল। এসময় জাহাজটির রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি পাওয়া যায়। তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশি পতাকাবাহী ট্রলার হিসেবে শনাক্ত করা হয়। এসময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর জাহাজ বাংলাদেশের জলসীমার ভেতরে তাদের আটক করতে সক্ষম হয়। এই ট্রলার দুটি ভারতীয় পতাকাবাহী। এতে মোট ৩১ জেলে ছিল। তারা সবাই ভারতীয় নাগরিক।

পরবর্তীতে আটককৃত ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান। নিষেধাজ্ঞার সময় বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ভারতীয় দুটি ট্রলারসহ ৩১ জেলেকে আটক করেছে নৌবাহিনী। এখনো এজাহার দায়ের করা হয়নি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আটক জেলেরা সবাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগোনার বাসিন্দা।

কলাপাড়া মৎস্য অফিসার অপু সাহা বলেন, নৌবাহিনী আটক জেলেদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে নিয়মিত মামলা হবে। আদালত সিদ্ধান্ত দেবেন এই মামলার পরবর্তী কার্যক্রম কি হবে।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()