লাইভস্টকনারায়ণগঞ্জের পশুহাটে আসছে গরু, বাড়ছে ক্রেতা
কোরবানির ঈদের আর মাত্র চারদিন বাকি। এরই মধ্যে নারায়ণগঞ্জের পশুহাটগুলোতে বিভিন্ন জায়গায় থেকে আসছে গরু, ছাগল ও ভেড়া। পশুর সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রেতার পদচারণাও। এ বছর জেলায় ১ লাখ ২৯ হাজার গবাদিপশু বিক্রির কথা জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

