হৃদয়ে মাটি ও মানুষমেঘনা নদীতে খাঁচায় মাছ চাষ
স্রোতস্বিনী নদীতে জালের খাঁচা স্থাপন করে তার মধ্যে মাছ চাষ, পৃথিবীর ইতিহাসে প্রায় সাত’শ বছরের পুরনো এক চর্চা। আমাদের দেশেও বিভিন্ন নদীতে অনেক আগ থেকেই কমবেশি খাঁচায় মাছ চাষের নজির রয়েছে। এদেশে খাঁচায় মাছ চাষের গোড়াপত্তন ঘটে সত্তরের দশকে কাপ্তাই লেক-এ।
