স্বাস্থ্যনিরাপদ খাদ্য পরীক্ষায় আসছে আরও ৭২টি ভ্রাম্যমাণ ল্যাব, যাবে ৬৪ জেলায়
এখন আট মহানগরে ভ্রাম্যমাণ পরীক্ষাগারে খাদ্যের নমুনা পরীক্ষা চলছে; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পে চলতি অর্থবছরে আরও ৭২টি ল্যাব ভ্যান কেনা হচ্ছে, পর্যায়ক্রমে কার্যক্রম যাবে ৬৪ জেলায়।
