পরিবেশবন ছেড়ে লোকালয়ে লজ্জাবতী বানর
চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে ঘুরছে একটি লজ্জাবতী বানর। গত চারদিন ধরে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর এলাকায় বিভিন্ন বাড়ির আঙিনায়, গাছের ডালে ও দেওয়ালের ওপর বসে থাকতে দেখা গেছে প্রাণীটিকে।


