মৎস্যসাপ্তাহিক ছুটির দিনেও ইলিশশূন্য চাঁদপুরের ঘাট
দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। সরবরাহ সংকটের অজুহাতে দামও বেড়ে গেছে প্রায় তিনগুণ।












