শাকসবজিতিস্তাপাড়ের কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন
প্রতি বছর তিস্তাপাড়ের মানুষ বন্যা, নদীভাঙন ও খরার সঙ্গে যুদ্ধ করছেন। এ বছরও কয়েক দফা বন্যার পর শেষ মুহূর্তে এক বন্যায় কৃষকের আশার গুড়ে বালি পড়েছে। গত ২০ অক্টোবরের আকস্মিক বন্যায় তিস্তা-তীরবর্তী পাঁচ উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

