শাকসবজিকৃষিকাজ করে স্বাবলম্বী হচ্ছেন চরাঞ্চলের নারীরা
কুড়িগ্রামের চরাঞ্চলের বসতবাড়ির আশপাশে নারীরা শাক-সবজি চাষ ও গবাদিপশু পালন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন প্রত্যন্ত চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ফসল প্রতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। বাদ যায়নি চলতি বছরও।

