শাকসবজিফেলে দেওয়া বোতলে ভাসমান বেড, গুলশান লেকে সবজি ফলাচ্ছেন কড়াইলের বাসিন্দারা
বাঁশের কাঠামোয় প্লাস্টিকের খালি বোতল আর নারকেলের ছোবড়া বেঁধে বানানো ভাসমান বেডে কচু, লতি, পুঁইশাক, লালশাক ফলছে; নিজেদের খাবারের পাশাপাশি প্রতিবেশীদের নামমাত্র দামে বা বিনা মূল্যে দিচ্ছেন উদ্যোক্তারা।
