ছাদকৃষিছাদকৃষিতে সবুজ হয়ে উঠেছে ঢাকার অনেক আবাসন এলাকা
ছাদকৃষি সম্প্রসারণে ঢাকার অনেক আবাসন এলাকাই সবুজে ছেয়ে উঠেছে। নিরাপদ খাদ্যের ব্যাপারে নগরের মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে ছাদকৃষির চর্চা। তবে উদ্যোক্তারা মনে করছেন, সঠিক পরিচর্যার মাধ্যমে ছাদকৃষিকে ধরে রাখতে প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামো।
