ভিডিওভালোবাসা দিবসে হঠাৎ ক্যামেরায় ধরা পড়ল বিড়াল প্রেম
সেদিন সকালটি যেন টেরই পায়নি ফাগুনের বার্তা। ঘুম ভেঙে ওঠেনি সূর্য। চারদিকে চাদর বিছিয়েছে ঘণ কুয়াশা। ফাগুন সকাল, ভালোবাসার দিন, ঘুম ভাঙছে না, তাই টানছে না সকালের নাস্তা। তার চেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বিনিময় করা যাক স্বপ্ন।দুই বন্ধু বিড়াল। বলা ভালো ভালোবাসায় মোড়া এক জুটি।


