মতামতপ্রধানমন্ত্রীর কাছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মানিক আলীর দাবি
নভেম্বরের মাঝামাঝি। ঢাকায় শীত না পড়লেও ঢাকার বাইরে শীতের উপস্থিতি নাকি বেশ টের পাওয়া যাচ্ছে- ফোনে জানালেন কুলাউড়ার বদরুল ইসলাম। বদরুল ইসলাম আমার স্বজন, কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। দেশে এসেছেন। আছেন কুলাউড়ায়। তিনি আমন্ত্রণ জানালেন সেখানে যাওয়ার জন্য। আমারও কাজ আছে। যেতে রাজি হয়ে গেলাম।
