ঢাকামিরপুর ডিওএইচএসে জামশেদ আলী ও নিলুফার আলী দম্পতির ছাদকৃষি | পর্ব ৩০৫
মাত্র ২০০০ বর্গফুটের ছাদ। এখানেই নানা পরিকল্পনা ও কৌশলে মনের মতো করে সাজিয়েছেন জামশেদ আলী ও নিলুফার আলী দম্পতি। কৃষি ও প্রকৃতির প্রতি তাদের টান ছোটবেলা থেকেই। তবে নিজের বাড়ি নির্মাণের পর গত ৯ বছর অনুশীলনটি নিয়মিত করছেন। এখন এটি বৃক্ষশোভিত, প্রাচুর্যময় এক আয়োজন।
