ফসলরাতের আঁধারে বাগান থেকে ৪০০ মণ বরই লুট
শরীয়তপুরের গোসাইরহাটে দলিলউদ্দিন খান (৬০) নামে এক চাষির সাড়ে তিন একর জমির অন্তত চারশো মণ বরই ছিঁড়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী চাষি।




