পরিবেশজলবায়ুর বিরূপ প্রভাব: ঋতুবৈচিত্র্যে ছন্দ পতন
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এখন সেই ঋতুবৈচিত্র্য ও বদলে যাচ্ছে। ঋতুবৈচিত্র্যের এই বদলে যাওয়ার জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা দায়ী করেন জলবায়ু পরিবর্তনকে। এর ফলে এখন খরা, বৃষ্টি, বন্যা, শীত, গ্রীষ্মের জন্য ঋতুর অপেক্ষার দরকার হয় না। সময়ে দেখা না মিললেও অসময়ে বৃষ্টির বাড়াবাড়ি হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।





