সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ফাল্গুন ও ভালোবাসায় বিক্রি বেড়েছে ফুলের দোকানে

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরা শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে তরুণ-তরুণীর ভিড়। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকেই শহরের চৌরঙ্গীর মোড় ও সড়কের পাশে অস্থায়ী-স্থায়ী দোকানগুলোয় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফুল

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরা শহরের ফুলের দোকানগুলোতে দেখা গেছে তরুণ-তরুণীর ভিড়। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকেই শহরের চৌরঙ্গীর মোড় ও সড়কের পাশে অস্থায়ী-স্থায়ী দোকানগুলোয় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধা ও বিভিন্ন ধরনের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে অনেকেই ফুল কিনতে বের হয়েছেন।

ফুল বিক্রেতারা জানান, দুই আয়োজন একসঙ্গে পড়ায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার কারণে খুচরা বাজারে প্রভাব পড়েছে। মান ও আকারভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের তোড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

দিনটিকে পালন করতে তরুণ-তরুণীরা নানা সাজে ফুলের দোকানে ফুল কিনছেন। বন্ধু-বান্ধবীদের সঙ্গে সময় পার করছেন। তরুণীরা বলছেন, দিনটি সবার জীবনে বয়ে আনুক সুন্দর আগামী। সবার ভালোবাসার মানুষকে খুঁজে পাক।

ক্রেতারা বলছেন, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের জন্য ফুল কিনতেই হচ্ছে। আবার কেউ কেউ মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় দাম সহনীয় আছে।

ব্যবসায়ী সোহেল বলছেন, 'আগের মতো আর পহেলা ফাল্গুন পালন হয় না। তাই ফুলের বেচাবিক্রিও কমে গেছে। তবে বিকেলের পর ভিড় আরও বাড়বে।'

সব মিলিয়ে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে মাগুরার ফুলের বাজারে তৈরি হয়েছে উৎসবের আবহ। দামের বিষয়ে মতভেদ থাকলেও বেচাকেনায় রয়েছে প্রাণচাঞ্চল্য।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()