শাকসবজিবরিশালে মালচিংয়ে কমছে চাষের খরচ, বাড়ছে ফলন
বৃষ্টিপ্রবণ ও নিচু এলাকা হওয়ায় বরিশালে কৃষিকাজে প্রতি বছরই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কৃষকদের। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলাবদ্ধতা, আগাছা, রোগবালাই ও বাড়তি শ্রমিক খরচের কারণে অনেক সময় কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় আধুনিক কৃষিপ্রযুক্তি মালচিং পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করেছে।












