এগ্রোটেকদালানকোঠার ভিড়ে কৃষ্ণচূড়ার লাল আভায় স্বস্তির ছোঁয়া
'কৃষ্ণচূড়ার লাল আগুন জ্বেলে দিয়ে আমার বুকে আছো তুমি মহাসুখে...।' নব্বইয়ের দশকে শিল্পী হাসান চৌধুরীর দরাজ কণ্ঠে এ গানের সুর যখন বাজতো তখন তরুণ প্রজন্মের হৃদয়ে এক অন্যরকম দোলা লাগতো। সময় বদলেছে ,ক্যাসেট প্লেয়ারের জায়গা নিয়েছে ডিজিটাল মিউজিক অ্যাপ। তবে কৃষ্ণচূড়ার সেই 'লাল আগুন' আজও ফিকে হয়নি।












