মৎস্যচাঁদপুরে পচা ইলিশ রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
চাঁদপুর বাসস্টেশন পাইকারি মাছ বাজারের পাশে ভোলার মনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।











