শাকসবজিএকই জমিতে তিন ফসল চাষে সফল মুজিবুর
একই জমিতে ক্যাপসিকাম, লেটুসপাতা ও সূর্যমুখী চাষ করে সফল হয়েছেন ভৈরবের মুজিবুর রহমান। তিনি উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের সরকার বাড়ির বাসিন্দা। দীর্ঘ তিন বছর ধরে তার জমিতে ক্যাপসিকাম ও লেটুসপাতা চাষ করে আসছেন। এ বছর প্রথম সূর্যমুখী আবাদ করেছেন।

