ছাদকৃষিশত ভবনের মাঝে সবুজের স্বপ্নপুরী | ছাদকৃষি | পর্ব ৩৫২
ঢাকার বনশ্রী আবাসনে সাততলা ভবনের ছাদে গড়ে উঠেছে এক টুকরো গ্রামীণ প্রকৃতি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজমুল ইসলাম ও তাঁর সহধর্মিণী ফেরদৌসী গুলবাগ গত কয়েক বছর ধরে সাজিয়েছেন এই সবুজের স্বপ্নপুরী। তিন স্তরে সাজানো এই ছাদকৃষিতে রয়েছে শাকসবজি, বাহারি ফুল ও মৌসুমি ফলের সমাহার।

