পরিবেশখাগড়াছড়িতে একদিনে ২৬ হাজার চারা বিতরণ করলো সেনাবাহিনী
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালায় একদিনে ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একইসঙ্গে একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে চারা ও শুকনো খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়েছে।











