মৎস্যক্ষুধার জ্বালায় বাচ্চাদের পাথর খাওয়াচ্ছে আফ্রিকার পেঙ্গুইনরা
দক্ষিণ আফ্রিকার বেটিস বে'র উপকূলে গ্রীষ্মের এক পরিষ্কার সকালে সাদা পেট সূর্যের দিকে রেখে দাঁড়িয়ে আছে একদল পেঙ্গুইন। এরা হলো আফ্রিকান পেঙ্গুইন। অ্যান্টার্কটিকার পেঙ্গুইনদের মতো নয়, তুলনামূলক ছোট আকৃতির এই প্রজাতিটি উষ্ণ আবহাওয়ায় টিকে থাকতে পারে। এরা সাধারণত দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার নাতিশীতোষ্ণ উপকূ



