পরিবেশ২০৫০ সালের মধ্যে দেশের ভেতরে বাস্তুচ্যুত হতে পারেন ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংকের নতুন জলবায়ু প্রতিবেদন বলছে, সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি, পানিসংকট ও কৃষি উৎপাদন কমায় ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৭.৫ শতাংশ দেশের ভেতরে স্থানান্তরে বাধ্য হতে পারেন; উপকূলে ভূমি দেবে কৃষিজমি হারানোর ঝুঁকিও বাড়ছে।


