ভিডিওযুক্তরাষ্ট্রে মহাদেব মল্লিক ও অনিতা মল্লিক দম্পতির আঙিনা কৃষি | পর্ব ৪২
সবুজ ফসলের দিকে দৃষ্টি দিয়ে থাকলে বোঝা যায় না, দেশ থেকে বহুদুরে আমেরিকার একটি বাড়ির আঙিনা এটি। বিভিন্ন ধরনের দেশীয় ফসলের উৎপাদনে নেমেছেন বাংলাদেশের শরীয়তপুরের মল্লিক ও অনিতা মল্লিক দম্পতি। বিদেশে বসে দেশীয় শাকসবজি চাষের সে আয়োজন দেখে আসা যাক।














