২৫০০ বর্গফুটের ছাদের উপর পুরোপুরি সবুজের আচ্ছাদন। ভবনের উপরেও এমন সতেজ সবুজ ফসলগুলো সত্যিই দেখার মতো! উদ্যোক্তা রিয়াজুল জব্বার রাজু শুধু শখ বা সৌখিনতা থেকে নয়, কৃষির আয়োজনটি করেছেন সময়ের চাহিদাকে মাথায় রেখে। নিবিড় পরিচর্যা আর ভালোবাসা দিয়েই তিনি উৎপাদন করছেন দরকারি সব ধরনের ফল-ফসল।
কৃষির প্রতি ভালোবাসার সুত্র খুঁজে পেয়েছেন ছোটবেলায় তার বাবার কাছ থেকে। আর এখন তার তাগিদকে আরো উৎসাহিত করে দেয় গণমাধ্যমে উঠে আসা বিচিত্র কৃষি আয়োজনগুলো।
আহা! এমন গাছপাকা কলা বহুদিন হলো দেখা হয় না। কৃষি চর্চার এখানেই বোধহয় সবচেয়ে বেশি প্রশান্তি, সবচেয়ে বেশি উজ্জ্বীবন লুকিয়ে থাকে।





মন্তব্য
(০)