আট বছরে শুকুৃর মাহমুদের ছাদকৃষি
আট বছরের বেশি সময় ধরে ছাদকৃষির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাজধানীর মিরপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শুকুর মাহমুদ মোল্লা। মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পুরণের চিন্তা থেকেই সাজাচ্ছেন নিজের কৃষি।
চাকরি থেকে অবসর গ্রহণের পর নগর জীবনে এক টুকরো কৃষিক্ষেত রচনা করে শুকুর মাহমুদ মোল্লা তৃপ্ত হয়েছেন। পেশাগত জীবন শেষ হলেও এখন ভবনের ছাদেই কাটে তার অবসর জীবনের বড় অংশটি।
শুকুর মাহমুদ মোল্লা বললেন, শুরু থেকেই বাসভবনটিকে সাজিয়েছেন ছাদকৃষিকে প্রাধান্য দিয়ে।
এখন পরিবারের সবজি চাহিদার অনেকটাই পূরণ হচ্ছে এই ছাদকৃষি থেকে। এই উদ্যোগ দেখে এখন অনেকেই যুক্ত হচ্ছে ছাদকৃষিতে, বললেন জনাব শুকুর মাহমুদ।





মন্তব্য
(০)