নরসিংদীর শিবপুর উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের এই ছাদে কৃষি আয়োজনের পুরো কৃতীত্ব স্কুলের দপ্তরি আল আমিনের। যা শুরু হয়েছিল ২০১৬ সালে সালে গণমাধ্যমে উঠে আসা ছাদকৃষি দেখে।
পাশাপাশি দুই ভবন মিলে চার হাজার বর্গফুটের ছাদে তিনি জেনে বুঝেই ড্রাগন ও ফল ফসলের বাগান গড়েছেন। গ্রামের ভেতরেও স্কুল ভবনের ছাদজুড়ে এমন আয়োজনটি সত্যিই অভিনব।
কৃষির প্রতি ভালোবাসার টানে নিজের স্বল্প আয় থেকে এখানে বিনিয়োগ করেন আল আমিন। প্রতি মাসে বেতনের টাকার একটা অংশ দিয়ে সাজিয়ে তোলেন ফল ফসলের এই সমৃদ্ধকে।
আল আমিন গত কয়েক বছর ধরে নিজের শ্রম ও মেধা বিনিয়োগ করে এই ছাদকে নানা বৈচিত্রে রাঙিয়েছেন। আর ভেতরে ভেতরে তিনিও রঙিন হয়ে উঠেছেন কোমলমতি শিশুদের মনে। গ্রামের মাঝেও স্কুল ভবনের কৃষির আয়োজন হওয়ায় ছাদকৃষির অনুকুল ও ইতিবাচক ফলাফল পাচ্ছে শিক্ষার্থীরা।





মন্তব্য
(০)