ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম গত (১০ অক্টোবর ২০২৫) ইন্তেকাল করেছেন। এই প্রাজ্ঞ শিক্ষক ও সাহিত্যিক তার লেখনীতে তুলে ধরেছেন বাংলার মাটি ও মানুষের গল্প। তিনি ছিলেন হৃদয়ে মাটি ও মানুষের এক নিবেদিত শুভানুধ্যায়ী।
সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণ নিঃসন্দেহে বাংলাদেশের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।
আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। হৃদয়ে মাটি ও মানুষ তাঁকে সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে।





মন্তব্য
(০)