বাবার দেওয়া অ্যাকুরিয়াম, বদলে দিলো সব
ছোটবেলায় পুকুর পাড়ে যেতেন বলে বাবা ঘরেই একটা অ্যাকুরিয়াম করে দিয়েছিলেন। সেই একটা অ্যাকুরিয়ামই বদলে দিলো হাবিব রেজার পুরো জীবন! ১৯৯৪ সালে প্রথম গোল্ডফিশের বাচ্চা বিক্রি করে যে টাকা পেলেন তা দিয়ে কিনলেন আরো তিনটি অ্যাকুরিয়াম।
সেখান থেকেই শুরু। আজ ৩২ বছরে ঢাকার এলিফ্যান্ট রোডের আবাসিক বাড়ির প্রতিটি কক্ষ পরিণত হয়েছে রঙিন মাছের এক জীবন্ত শোরুমে। বেটা ফাইটার ফিশ, নিয়ন টেট্রা, চেরিবার সহ বিচিত্র সব মাছ আর প্রাকৃতিক উপকরণে সাজানো অ্যাকুরিয়াম স্কেপিং দেখলে চোখ ফেরানো কঠিন।
মাত্র ১০ থেকে ১২টি ট্যাংক দিয়ে একজন শিক্ষার্থীও তার পড়াশোনার খরচ চালাতে পারবেন বলে মনে করেন হাবিব রেজা।





মন্তব্য
(০)