কৃষিকে ঘিরেই নেদারল্যান্ডসের যতো কাজকারবার। কৃষি গবেষণা, কৃষি প্রযুক্তির বিকাশ থেকে শুরু করে কৃষি কর্মকাণ্ড ও কৃষি বাণিজ্যের এক সূতিকাগার এই নেদারল্যান্ডস। ভেনলো এলাকার অ্যাগ্রো প্রসেসিং পার্কের মতো নেদারল্যান্ডসে আরও ছয়টি অ্যাগ্রো প্রসেসিং পার্ক রয়েছে।
গ্রিনহাউস বা খামার থেকে উৎপাদিত কৃষিপণ্য সর্টিং ও প্যাকেজিং -এর জন্য চলে আসে এখানে। একদিকে অনলাইনে চলে কেনাবেচা, অন্যদিকে বিক্রি হয়ে যাওয়া কৃষিপণ্য প্যাকেজিং শেষে বড় বড় সব লড়িতে করে চলে যায় দেশ-বিদেশের বিভিন্ন বাজারে।





মন্তব্য
(০)