দর্শক, এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তিনবার দেলোয়ারের খামারে আসার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দেলোয়ার আধুনিক ফল ফসল উৎপাদনের উৎকর্ষ দেখিয়ে মানুষকে বেশ মুগ্ধ করছে। আমরা গতবছর দেলোয়ারের কৃষি প্রকল্পে এসে অনেকগুলো উদ্যোগ দেখেছি।
অনেকগুলি বাণিজ্যিক উদ্যোগ। কোনোটি শুরু হচ্ছে। কোনোটি হয়ে গেছে। কোনোটি এরই মধ্যে সারাদেশে সাড়া ফেলেছে। হ্যা, গতবার আমরা বাংলাদেশের মাটিতে ইউরোপের রঙিান গালিচার মতো টিউলিপের বাণিজ্যিক ক্ষেত দেখেছিলাম দেলোয়ারের এই কৃষি প্রকল্পে। এবার তারই দারুণ সম্প্রসারণের বার্তা দিচ্ছেন দেলোয়ার।
আশা করি, অল্পদিনেই দেশের ফুল চাষে সম্ভাবনাময় জেলাগুলোতে বড় পরিসরে শুরু হয়ে যাবে টিউলিপের চাষ। ইউরোপের রঙিন আকর্ষণ কৃষিবাণিজ্যে নতুন শোভা ছড়াবে বাংলাদেশে।





মন্তব্য
(০)