বাংলাদেশে পেরিলা চাষের নতুন সম্ভাবনা
বাংলাদেশে তেলবীজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে পেরিলা চাষ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, খরিপ-২ মৌসুমে পেরিলা চাষ লাভজনক হতে পারে। এতে পাওয়া যায় ওমেগা-৩ সমৃদ্ধ উচ্চমানের ভোজ্যতেল, যা স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে সমৃদ্ধ। ২০২০ সালে জাতীয় বীজ বোর্ড অনুমোদিত ‘গোল্ডেন পেরিলা বিডি’ জাতের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে।





মন্তব্য
(০)