ইতিহাস বলে, ফলের রাজা আমের উৎপত্তি এই উপমহাদেশেই। আম স্বাদে মোহিত করেছে পৃথিবীবাসীকে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসের পাতায় পাতায় রয়েছে আম কাহিনী। আম সম্রাটের, আম আমজনতার। অর্থনীতি, কি রাজনীতি, এমনকি আম এসেছে শিল্প-সাহিত্যের উপকরণ হিসেবেও।
সম্রাট আকবর আম ভালোবাসতেন। তিনি গড়ে তুলেছিলেন লক্ষ গাছের আমের বাগান 'লাখবাগ'।
দর্শক, আম যেমন বর্ণ, গন্ধ ও স্বাদে অনন্য, রয়েছে এর বাহারি নাম ফজলি, ক্ষীরশাপাতি, মোহনভোগ, বৃন্দাবনী, সিঁদুরা, জামাইপছন্দ, বাদশভোগ, রানীভোগ, মিছরিকান্ত ইত্যাদি শত শত জাতের আম।





মন্তব্য
(০)